সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মুখলিছুর রহমানকে গণপিটুনি

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করায় চুনারুঘাটের মাওলানা মুখলিছুর রহমান (চিতল মুখলিছ) নামের এক ব্যক্তিকে ধাওয়া দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এমন এক ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে তার শাস্তি দাবি করেছেন। পরে অবশ্য ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়। তিনি শেখ হাসিনাকে চিতল মাছ ও হিরো আলমকে নোহা গাড়ি উপহার দিয়ে ‘চিতল মুখলিছ’ নামে পরিচিতি পান। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাট পৌর শহরের থানা রোড এলাকায় ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে থানার গেইট এলাকায় দাঁড়িয়ে মাওলানা মুখলিছুর রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কানে গেলে তারাসহ জনতা তাকে আটক করার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে জনতা তাকে ধরে মারধর করে। পরে স্থানীয় মুরব্বিদের হস্তক্ষেপে মাওলানা মুখলিছুর রহমান প্রকাশ্যে ক্ষমা চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ বলেন, থানার গেট এলাকায় বসে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করছিলেন। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তাকে কিছু মারধর করে। পরে উপস্থিত মুরুব্বিগণের হস্তক্ষেপে মাওলানা মুখলিছুর রহমান প্রকাশ্যে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com