সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

শেরপুর হাইওয়ে থানায় নবনির্মিত জামে মসজিদে প্রথম জুমার নামাজ

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাইওয়ে পুলিশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় রচিত হলো মৌলভীবাজারের শেরপুরে। সিলেট বিভাগের চার জেলার সংযোগস্থলে অবস্থিত শেরপুর হাইওয়ে থানা প্রাঙ্গণে নবনির্মিত জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে প্রথম জুমার নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে নির্মাণাধীন এই মসজিদের নবনির্মিত ভবনে প্রথম জুমা আদায়ের মধ্য দিয়ে ইবাদতের জন্য উন্মুক্ত করা হয়। এদিন মসজিদ প্রাঙ্গণজুড়ে বিরাজ করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্রতার অনন্য আবহ।
৪ তলা ভীতবিশিষ্ট প্রায় ৪ হাজার বর্গফুট আয়তনের এই জামে মসজিদটি হাইওয়ে পুলিশের ইতিহাসে আয়তন ও কাঠামোর দিক থেকে সবচেয়ে বড় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রথম জুমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “গত ২২ সেপ্টেম্বর এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মাত্র তিন মাসের মধ্যে মসজিদটিকে সালাত আদায়ের উপযোগী করে তোলা সম্ভব হয়েছে স্থানীয় মুসল্লি, মসজিদ কমিটি ও শেরপুরস্থ প্রবাসীদের সম্মিলিত সহযোগিতায়। এটি শুধু একটি ইবাদতখানা নয়, বরং হাইওয়ে পুলিশের জন্য একটি ঐতিহাসিক অর্জন ও অনুপ্রেরণার প্রতীক।” তিনি এই মহৎ উদ্যোগে সম্পৃক্ত সকল দানশীল ব্যক্তি ও উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুসা শেখ, শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমানসহ হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
দোয়া মাহফিল ও জুমার নামাজে স্থানীয় মুসল্লি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় সম্পূর্ণ বেসরকারিভাবে নির্মাণাধীন এই জামে মসজিদে এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা, দোয়া মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হবে। মসজিদটি ভবিষ্যতে শেরপুর হাইওয়ে থানা ও আশপাশের এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com