সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসমাইল রহমান সভাপতির বক্তব্যে বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। পরিবার, সমাজ ও রাষ্ট্র সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। বেগম রোকেয়া আমাদের দেখিয়েছেন শিক্ষার মাধ্যমে নারীর মুক্তিই হলো প্রকৃত স্বাধীনতা। তিনি আরও বলেন, “আজকের এই দিবস নারীর অধিকার প্রতিষ্ঠায় আমাদের নতুন করে অঙ্গীকারবদ্ধ করে।”
আলোচনা সভায় বক্তারা বেগম রোকেয়ার জীবন, কর্ম ও নারীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান তুলে ধরে নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ এনামুল হক, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা যুব-উন্নয়ন অফিসার রেজাউন উল্লাহ, বানিয়াচং থানার এসআই আমিনুল হক, ব্র্যাকের এরিয়া ম্যানেজার মতলিব আলী প্রমুখ। এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, মহিলা বিষয়কের দায়িত্বরত সিএইচও মোঃ হৃদয় মিয়া, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা উপ¯ি’ত ছিলেন।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন নারীকে অদম্য নারী পুরস্কার ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com