বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় নবাগত পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ॥ ১৭ বছর পর জাতি স্বপ্ন দেখছে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা আয়োজন করেন তিনি। সভায় পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, জাতির বহুল প্রত্যাশিত একটি উৎসবমুখর নির্বাচন। সকলের সহযোগিতায় আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের। প্রায় ১৭ বছর পর জাতি স্বপ্ন দেখছে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য। সেই লক্ষ্য নিয়ে পুলিশ কাজ করছে। নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। তফসিল ঘোষণার পর যাতে কেউ বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে দিকে পুলিশের সর্বোচ্চ সতর্কা রয়েছে। কেউ সহিংসতা করতে চাইলে আমরা প্রতিরোধ করব। মতবিনিময় সভায় হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, ডিআইওয়ান মাহবুবুর রাহমান, ডিবির ওসি শামীম ইকবাল, ট্রাফিক ইন্সপেক্টর নুর ইসলাম, এসআই সুকোমল প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com