বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাহুবলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুল ইসলাম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ দিবসের তাৎপর্য গভীরভাবে তুলে ধরতে হবে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করে একটি সুন্দর ও শৃঙ্খল উদযাপনের আহ্বান জানান তারা।
সভায় সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com