সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজমিরীগঞ্জে সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশত ॥ ১৪৪ ধারা জারী

  • আপডেট টাইম বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল দ্বিতীয় দফায় দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। এ ঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম এ আদেশ জারি করেন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম বলেন, সংঘর্ষে আক্রান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় এ আদেশ জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ আদেশের সময়সীমা বর্ধিত করা হতে পারে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর গ্রামের কুহিন সওদাগর এবং একই গ্রামের ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ অবস্থায় কুহিন সওদাগরের বাবাকে নিয়ে হান্নান মিয়ার পক্ষের কয়েকজন নেতাকর্মী ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সোমবার (৮ ডিসেম্বর) রাতে প্রথম দফায় কাকাইলছেও বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। ওই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন।
এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকালে উভয়পক্ষ ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে কুমেদপুর গ্রামের ছুরত আলীর ছেলে ব্যবসায়ী রাসেল মিয়া (৪৫) নিহত হন এবং নারী-পুরুষসহ আর্ধশতাধিক আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন রাব্বি মিয়া (১৮), ছাব্বির (২১), ইন্তাজ আলী (১৬), সেলিম (২৫), বাবলু (৩৫), জিয়াউর (৫০), তকদির (২৮), আলতু মিয়া (১৮), রায়হান (২৮), আশরাফ উদ্দিন (২৪), মাসুম (২৬), জীবন (২৮) ও আমেনা খাতুন (২৫)।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com