শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ড্রাইভিং শিখতে গিয়ে যুবকের প্রাণহানী ॥ বন্ধু আহত

  • আপডেট টাইম বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ড্রাইভিং শিখতে গিয়ে দুর্ঘটনায় এক যুবকের প্রাণহানী ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। নিহতের নাম হিমেল (২০)। তিনি ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লাবাড়ির মোহন মিয়ার ছেলে।
গতকাল মঙ্গলবার সকালের দিকে মাধবপুর উপজেলার ধর্মঘর-হরষপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে প্রাইভেটকার চালানো শিখতে যান হিমেল ও তার এক বন্ধু। প্রাইভেটকারটি চালানোর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে হিমেল ও তার বন্ধু গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা উদ্ধার করে তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আরোহী এনায়েতুল্লাহ (২২) চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি জব্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com