মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে ৯০টি ভাটার সবকটিই অবৈধ নবীগঞ্জে হেরা ব্রিকস ফিল্ডে ভ্রাম্যমান আদালত ॥ ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে নবীগঞ্জের সদরাবাদের মহাম্মদপুর এলাকার হেরা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় ও জেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম এর নেতৃত্বে যৌথভাবে নবীগঞ্জের হেরা ব্রিকস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ইট ভাটা মালিক পক্ষ। এছাড়াও পরিবেশন দুষণের মাধ্যমে তারা ইট তৈরী করে আসছিলেন। অভিযানকালে তার সত্যতা পায় ভ্রাম্যমান আদালত। এসব অভিযোগে হেরা ইট ভাটার ম্যানেজার এমদাদকে ২ লাখ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে প্রসিকিউশন প্রদান করেন হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মোঃ ইউসুফ আলী ও অন্যান্য কর্মচারীবৃন্দ। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন হবিগঞ্জ সদর থানা পুলিশ।
ভ্রাম্যমান সূত্র জানায়, জেলায় সক্রিয় ও পরিবেশ অধিদপ্তরের তালিকাভুক্ত ৯০টি ইটের ভাটা রয়েছে। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ এলাকার সানসাইন অটোব্রিকস ও নবীগঞ্জের আউশকান্দি এলাকার গ্রীন সয়েল অটো হিরো ব্রিকস পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ণ প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রক্রিয়াধীনকে ইস্যু করে তারাও দীর্ঘদিন অনেকটা অনিয়ম ভাবে ইট তৈরী করছেন। বাকি ৮৮টি ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স অবৈধ। অবৈধ ইট ভাটা নির্মাণ করে দীর্ঘদিন অবৈধ ভাবে ইট তৈরী বিক্রি করে আসছেন। এছাড়াও সদর উপজেলার ঘনবশতী এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে বেশ কয়েকটি ইটের ভাটা গড়ে উঠেছে। এসবব ইটের ভাটার নির্গত ধোঁয়ায় দুষিত হচ্ছে বায়ু, নষ্ট হচ্ছে কৃষিজমি, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র। আইনের তোয়াক্কা না করে, নবায়নকৃত লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটাগুলো চালু রেখেছেন মালিকরা। সরকারি নির্দেশনা উপেক্ষা করে চলছে নতুন করে ইটকাটা ও পোড়ানোর কাজ।
পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী জানান, অবৈধ ইটভাটার তালিকা তৈরি করে বিভাগীয় অফিসে পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। হবিগঞ্জের পরিবেশ আন্দোলনকারীদের সদর উপজেলায় ঘণবশতী এলাকায় কয়েকটি ইটের ভাটা রয়েছে। তারা পরিবেশন দূষন করে ইট তৈরী করছেন। কিন্তু রহস্যজনক কারণে এসব ইটের ভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুত সদর উপজেলার ইটের ভাটাগুলো অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন পরিবেশন আন্দোলনকারীরা।
পরিবেশ অধিদপ্তরের তালিকাভুক্ত অবৈধ ইটের ভাটাগুলো হচ্ছে-মিতালী ব্রিকস, দি সান ব্রিকস, সুন্দরপুর, সুপার ব্রিকস, সায়হান ব্রিকস (জননী ব্রিকস), সোনালী ব্রিকস, সদর নিউ সোনালী ব্রিকস, নাবিল ব্রিকস, এনআরবি ব্রিকস, তাসিন ব্রিকস, এস আর ব্রিকস, জে এম ব্রিকস, মুন্সী ব্রিকস, আদুরী ব্রিকস, মা অটো ব্রিকস, নিউ ভরসা ব্রিকস, নিউ পলাশ ব্রিকস, মাস্টার ব্রিকস, শিরিন ব্রিকস, গোল্ড ব্রিকস, বিজনা ব্রিকস, বোরাক ব্রিকস, কিবরীয়া ব্রিকস, হেরা ব্রিকস, হাফিজ ব্রিকস, নিউ হিরো ব্রিকস, কসবা ব্রিকস, ফোর স্টার ব্রিকস, জমজম ব্রিকস, সমতা ব্রিকস, টিএনসি ব্রিকস, সোনাই ব্রিকস, খান ব্রিকস, খোয়াই ব্রিকস, নিউ অনিক ব্রিকস, সাওন সৃজন এসএস ব্রিকস, নিউ তরফ ব্রিকস, নিউ এনি ব্রিকস, নিউ সোহাগ ব্রিকস, ওমর শরীফ ব্রিকস, আকিব ব্রিকস, সোভা ব্রিকস, এইচ এস ব্রিকস, রাহি ব্রিকস, রিহাদ ব্রিকস, প্রীতম ব্রিকস, তানিশা ব্রিকস, জহির ব্রিকস, অন্তর ব্রিকস, তিতাস ব্রিকস, সীমান্ত ব্রিকস, মাহি ব্রিকস, আবিদ আতিয়া ব্রিকস, কে এম ব্রিকস, সিএমসি ব্রিকস, তিতস ব্রিকস, পলাশ ব্রিকস, সামিন ব্রিকস, একতা ব্রিকস, পদ্মা ব্রিকস, কুশিয়ারা ব্রিকস, জি এম ব্রিকস, সততা ব্রিকস, এস এম ব্রিকস, মামুন ব্রিকস, স্টার ব্রিকস, মর্ডান ব্রিকস, ভাই ভাই ব্রিকস, নিউ শাপলা ব্রিকস, নদী ব্রিকস, সুজাত ব্রিকস, নিউ সাগর ব্রিকস, বি এম ব্রিকস-১, এশিয়া ব্রিকস, নিউ পদ্মা ব্রিকস, নিউ রিয়াদ ব্রিকস, নিউ যমুনা ব্রিকস, রিয়াদ ব্রিকস, বিশাল ব্রিকস, সানমুন ব্রিকস, নিউ মেঘনা ব্রিকস, নিউ সুজাত ব্রিকস, পদ্মা ব্রিকস-২, এন্তাজ ব্রিকস, রবিন ব্রিকস, মেট্রো ব্রিকস, নিউ মেট্রো ব্রিকস, নিউ রয়েল ব্রিকস, ভুইয়া ব্রাদার্স ব্রিকস।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com