বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে পৌর এলাকার তিতাস হাসপাতালের সামনের সড়ক থেকে একটি বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের ধনু মিয়ার ছেলে নাসির মিয়া এবং একই গ্রামের মনু মিয়ার ছেলে কবির হোসেন।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর আসে যে সিএনজি যোগে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযানে নামে মাধবপুর থানার পুলিশ। এসআই পাভেল আহমদের নেতৃত্বে তিতাস হাসপাতালের সামনে অবস্থান নেয় একদল পুলিশ। সন্দেহজনক সিএনজিটি থামিয়ে তল্লাশি চালালে নাসির ও কবিরের দখল থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর দু’জনকে গ্রেফতার এবং সিএনজিটি আটক করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে এবং আদালতে পাঠানো হবে। মাধবপুরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com