বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে র‌্যাবের হাতে ১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের চক্ষু হাসপাতালের সামনে থেকে রিপন মিয়া (২৩) নামের এক মাদক ব্যবসায়ী’কে মাইক্রো (কার)সহ আটক করেছে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প। গতকাল সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় গাড়ী তল্লাশী করে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে গাড়ীসহ নবীগঞ্জ থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার উচাইল (মির্জাপুর) এলাকার মৃত কেনু মিয়ার ছেলে মাদক কারবারি রিপন মিয়া (২৩) একটি প্রাইভেট কার নং- ঢাকা-মেট্রা-গ-১২-০৪৭১ গাড়ীযোগে নিজেই ড্রাইভিং করে প্রায় ১৭ কেজি গাজাঁ নিয়ে পাচারের উদ্দেশ্যে নবীগঞ্জের দিকে রওয়ানা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট-সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পুর্ব তিমিরপুরস্থ’ নব নির্মিত চক্ষু হাসপাতালের সামনে গাড়ীর গতিরোধ করে রিপনকে আটক করেন। পরে গাড়ী তল্লাশী করে উল্লেখিত পরিমাণের গাজাঁ উদ্ধার করে। গাজাসহ তাকে নবীগঞ্জ থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। সাথে প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। উক্ত রিপন মিয়া দীর্ঘদিন ধরে গাজাঁসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com