সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জেলা স্কাউট লিডার পদে নিয়োগ পেলেন মমিনুল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মোঃ মুমিনুল হক হবিগঞ্জ জেলার স্কাউট লিডার পদে নিয়োগ পেয়েছেন। গতকাল বুধবার বিকেলে জেলা স্কাউটসের কমিশনার কাজী কামাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।
মুমিনুল হক লাখাই উপজেলার বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। স্কাউট আন্দোলনে তাঁর পথচলা দীর্ঘদিনের। তিনি ২০২১ সালে উডব্যাজ অর্জন করেন এবং বর্তমানে একই বিদ্যালয়ের ইউনিট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পরপর দুইবার লাখাই উপজেলা স্কাউট লিডারের দায়িত্ব সফলভাবে পালন করেন। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলা স্কাউটে কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com