বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য পাচারকালে আটক করেছে।
গতকাল সোমবার ভোর রাতে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট সাতছড়ি এলাকা থেকে ১টি কার্ভাড ভ্যান ও ২টি ট্রাক আটক করা হয়। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ৫৫ বিজিবির একটি দল চুনারুঘাট সাতছড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। এ সময় উপরে পাথর দিয়ে ঢেকে রাখা দুটি ট্রাক ও ১টি কার্ভাড ভ্যান আটক করা হয়। পরে ট্রাক গুলো তল্লাশি করে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কসমেটিকস, ব্যাটারি, ফুসকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। অধিনায়ক আরও জানান- চোরা-চালানকারীরা বর্তমানে নেটওয়ার্ক জ্যামার ভিভাইস ব্যবহার করে থাকে, যাতে করে তাদের অবস্থান সনাক্ত করতে না পারি।
উল্লেখ্য চলতি বছর ২ কোটি ৫৪ লাখ ১ হাজার ৪শ ৫০ টাকার মাদকদ্রব্য এবং ৪৪ কোটি ৪ লাখ ১৯ হাজার ১শ ৩৪ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ২০জন আটক করা বলে নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিরুল রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com