বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-১ আসনে শাহ মোজ্জামেল নান্টু’কে মনোনয়ন দেয়ার দাবীতে বিএনপির শোডাউন ॥ পথসভা

  • আপডেট টাইম সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ নবীগঞ্জ (বাহুবল) নির্বাচনী এলাকায় যুক্তরাষ্ট্রের শিকাগো সভাপতি ও জেলা বিএনপির সদস্য শাহ মোজ্জামেল নান্টু ’কে দলীয় মনোনয়ন দেয়ার দাবীতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে নবীগঞ্জ শহর হয়ে মোটরসাইকেলে শোডাউন করে আউশকান্দি বাজার হয়ে গজনাইপুর, পানিউমদা, পুটিজুরী হয়ে মিরপুর পয়েন্ট ও বাহুবল বাজারে গিয়া পথসভা ও কর্মসূচি সম্পন্ন হয়। নবীগঞ্জ উপজেলা বিএনপির সৈয়দ মতিউর রহমান পিয়ারার সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ এর পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্রের শিকাগো সভাপতি ও জেলা বিএনপির সদস্য শাহ মোজাম্মেল নান্টু।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়েত উল্লা, সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু, পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদার, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম বজলু, করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাব উদ্দীন সান্তি, কুর্শি ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জামাল, কালিয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আহমদ খান, দীঘলবাক ইউনিয়ন বিএনপির সম্পাদক ছাদিক মিয়া, পানিউমদা ইউনিয়ন বিএনপির সম্পাদক সোসিল আহমেদ, পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন বিএনপির সম্পাদক রিপন কান্তি দাশ, ২নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, সদর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আঃ ছবুর, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম সাহেদ, সোহাদ আহমেদ চৌধুরী, জুয়েল মিয়া, হোসাইন আহমেদ, নুর হোসেন, মুহিবু রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, আলামিন আহমেদ রাহানুল বারী, ছাদিক, সেকুল, ছাত্রদলে যুগ্ম আহবায়ক সাইফুর রহমান রাজন, মুহিত মিয়া, জামিল আহমেদ, শাহ এলিম নাদিম অহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com