বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ভাতিজি জামাই পরিবারের লোকদের মারপিটে আহত চাচা শ্বশুরের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
  • ৬৮২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের ধুলিয়াঘাটুয়া গ্রামের ভাতিজির জামাই’র পরিবারের লোকদের মারপিটে আহত একই এলাকার গুনই গ্রামের বাছিত মিয়া মারা গেছেন। গত রোববার রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। গত শনিবার ১১ অক্টোবর বাছিতকে ডেকে নিয়ে কুপিয়ে ও খুচিয়ে আহত করে ভাতিজির জামাই’র পরিবারের লোকজন। স্থানীয় সূত্রে জানা গেছে-বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামের রিফাত উল্লাহর মেয়ে নিহত বাছিতের ভাতিজি আকলিমাকে ২ বছর আগে একই ইউনিয়নের ধুলিয়াঘাটুয়া গ্রামের স্বরাজ মিয়ার পুত্র আদিল মিয়ার কাছে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে আদিল ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য আকলিমাকে নির্যাতন করতো এবং বাপের বাড়িতে যেতে দিতো না। এদিকে আকলিমাকে বিয়ের পর চাচা আব্দুল বাছিত গ্রীস চলে যায়। সেখান থেকে ২ বছর পর দেশে আসে। দেশে আসার পর বাছিত তার ভাতিজিকে বাড়িতে আসার জন্য দাওয়াত করে। কিন্তু আকলিমার শ্বশুড় বাড়ির লোকজন তাকে আসতে দেয়নি। পরে আব্দুল বাছিত বানিয়াচং থানা পুলিশের মাধ্যমে ভাতিজিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে আকলিমার স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন। তারা গত শনিবার এ বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় ইউপি মেম্বার আব্দুর রাজ্জাকের মাধ্যমে মোবাইলের খবর দেয় বাছিতকে। বাছিত ধুলিয়াঘাটুয়া বাজারে পৌছার পর ভাতিজির জামাই আদিল ও শ্বশুড় স্বরাজ মিয়াসহ কয়েকজন মিলে তার হামলা চালায়। হামলাকারীরা বাছিতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুচিয়ে কোমড়ের নিম্নাংশ ক্ষত বিক্ষত করে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ লেয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করেন। এব্যাপারে নিহত বাছিতের স্ত্রী মমতা বেগম বাদী হয়ে সাবেক মেম্বার আবদুর রাজ্জাক ও স্বামী আদিলসহ ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com