বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ইসকন মন্দিরে অগ্নিকাণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় ইসকন মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের রান্না ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল সোমবার (১০ নভেম্বর) সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মন্দিরের অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারী জানান, সকালে মন্দিরে রান্নার কাজ করছিলেন রাধুনিরা। এ সময় অসাবধান বশত: কড়াইয়ে তেল ঢালতে গিয়ে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়। এতে মূহুর্তেই আগুন চর্তুদিকে ছড়িয়ে পড়ে। এসময় রান্না ঘরের আসবাবপত্র পুড়ে গিয়ে ব্যাপক্ষ ক্ষয়-ক্ষতি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার পূর্বেই তাৎক্ষনিক মন্দিরের লোকজন ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। এতে বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পেয়েছে মন্দির ও আশপাশের এলাকা। অগ্নিকাণ্ডের সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) শাহবুদ্দিন শাহীন জানান, আগুনের বিষয়টি শুনেছি। তবে এতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com