সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মনোনয়ন প্রত্যাশী শাহ মোজ্জামেল নান্টুর নেতৃত্বে বিশাল শোডাউন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার প্রচারণা উপলক্ষে গতকাল বিকেলে নবীগঞ্জ শহরে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হন। নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের শিকাগোর সভাপতি ও হবিগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী শাহ মোজ্জামেল নান্টু। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়াত উল্লাহ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অরবিন্দু রায় ও নুরুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা গোলাম নবী তালুকদার, শফিউল আলম বজলু, সাহেদুল ইসলাম সাহেদ, এডঃ জালাল আহমদ, মুর্শেদ চৌধুরী, এবাদুর রহমান দারা, মতিউর রহমান জামাল, আঃ বাছিত রাসেল, সাহাব উদ্দিন শান্তি, প্রফেসর মুস্থাহিদ উদ্দিন, সাদিক মিয়া, মতিউর রহমান, এডঃ কুতুব উদ্দিন, রিপন কান্তি দাশ, আঃ রব চৌধুরী, আঃ সবুর, নজরুল ইসলাম, সাইফুর রহমান রাজন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জোসেফ বখত চৌধুরী, সদস্য সচিব রোমান আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন ও আল আমিন, পৌর ছাত্রদলের আহবায়ক সুহাগ চৌধুরী, যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান অনিক, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি বাতেন আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা জামিল আহমদ ও মজিদ মিয়া, পৌর বিএনপি নেতা সোহায়েদ আহমেদ চৌধুরী জুয়েল, মহিবুর রহমান, আঃ হক, আছাব আলী, মতিন, ওয়াহিদ, সাইদুর রহমান, পৌর মহিলা দলের নেত্রী রোকেয়া বেগম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহ মোজ্জামেল নান্টু বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা নবীগঞ্জ বাহুবলের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং সর্বোপরি আপনাদের ভোটে যদি এমপি নির্বাচিত হই তাহলে নবীগঞ্জ বাহুবলের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়াসহ জনগণের সার্বিক কল্যাণে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করব ইনশাল্লাহ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com