স্টাফ রিপোর্টার ॥ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা হবিগঞ্জে পৃথক দুটি অভিযানে ধর্ষণ ও অপহরণ মামলার দুই আসামিকে গ্রেফতার এবং একজন শিশুসহ দুই ভিকটিমকে উদ্ধার করেছেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর রাতে প্রথম অভিযানে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউপির রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন
দমন আইনের মামলার ভিকটিমকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের মোঃ ছুপু মিয়ার পুত্র মোঃ রুমান মিয়া (২৮)। একই রাতে আরেকটি অভিযানে বানিয়াচং উপজেলার উত্তর-পশ্চিম ইউপির তকবাজখানি এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট থানার ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার এবং সপ্তম শ্রেণির ছাত্রী ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি চুনারুঘাট উপজেলার জলিলপুর গ্রামের তৌফিক মিয়ার পুত্র মোঃ জয় মিয়া (২০)। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমদের পরবর্তী আইনি পদেেপর জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ আরও জানায়, দেশের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।