বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৩

  • আপডেট টাইম শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের গুনুই গ্রামে শিয়ালের কামড়ে তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের ইদ্রিস আলীর পুত্র রুহান মিয়া (১১), শরিফ উদ্দিনের কন্যা সুলতানা (৫) এবং আব্দুল মালেকের কন্যা আদুফা (৩০)। স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ একটি শিয়াল গ্রামে প্রবেশ করে তাদের কামড়ায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকেই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, আক্রান্তদের চিকিৎসা ও ঘটনাস্থঃলে নজরদারি অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com