বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ-বাহুবল আসনে ভাবনায় রেজা কিবরিয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ভোটের মাঠে আলোড়ন তুলেছে হবিগঞ্জ-১ আসন। নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে বিএনপি কাউকে দলীয় মনোনয়ন না দিয়ে ঝুলন্ত রাখায় আলোচনা থামছেইনা। এ আসনে স্থানীয় বিএনপির বেশীর ভাগেরই আশা ছিল সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে নিয়ে। এবার তার দিকে নেই দলের চোখ। নানা কারণে দলের হাই কমান্ডের সুনজরের বাইরে তার অবস্থান। ভাবনায় আছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র রেজা কিবরিয়া।
সূত্র জানিয়েছে- এ আসনে রেজা কিবরিয়াই পেতে যাচ্ছেন বিএনপি’র দলীয় টিকিট। তিনিও প্রস্তুত রয়েছেন। ইতিমধ্যে বিএনপিতে যোগদানের বিষয়টি নিয়ে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে। যেকোনো সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিতে পারেন। এরপর ঘোষণা হতে পারে তার নাম। স্থানীয় বিএনপিতেও এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com