বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন সীমান্তে ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের মধ্যে রয়েছে মদ, গাঁজা, বিয়ার, জিরা, ফুচকা, বাসমতি চাল, বিস্কুট, কম্বল এবং যানবাহন। গতকাল সোমবার (৩ নভেম্বর) হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে ট্রাক ভর্তি ৬৪ লাখ ২৫ হাজার টাকার জিরা ও অপর একটি পিকআপ ভর্তি ৩১ লাখ ২৯ হাজার ৮৪০ টাকা মূল্যের ভারতীয় ফুচকা, বিস্কুট, কম্বল জব্দ করা হয়। তিনি আরও জানান, এছাড়া সোমবার রাজঘাট সীমান্তবর্তী এলাকা থেকে বাসমতি চাল ও ৪টি ভারতীয় চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। যার মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। একই সঙ্গে সাতছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে মদ, গাঁজা ও বিয়ার জব্দ করা হয়। যার মূল্য ৩ লাখ ৫৩ হাজার টাকা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com