বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাঁজা পাচারকারী চক্রের ৩ সদস্য র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে গাঁজা পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
গত শনিবার (১ নভেম্বর) রাতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ২০নং চা বাগান সংলগ্ন পরিত্যক্ত যাত্রীছাউনির সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার চাঁনপুর গ্রামের উজ্জল কৃষ্ণ গোয়ালার ছেলে অমিত কৃষ্ণ গোয়ালা (১৯), একই গ্রামের কমল তাতীর ছেলে সুকন তাতী (১৯) এবং. কানন্দ্রু রিকিয়াশনের ছেলে রুহিত রিকিয়াশন (১৮)।
র‌্যাব-৯ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চুনারুঘাট-মাধবপুর সড়কের ২০নং চা বাগান সংলগ্ন পরিত্যক্ত যাত্রীছাউনির সামনে মাদক লেনদেন চলছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে উল্লেখিত তিনজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। পরে তাদের হেফাজতে থাকা ছয়টি প্যাকেট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com