বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের নদীর তীর থেকে গাছে বাঁধা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় সদরঘাট বিজনা নদী তীরে একটি আকাশি গাছের ডালের সাথে বাঁধা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সাহিদা বেগম (৩৫)। ২ সন্তানের জননী সাহিদা বেগম গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের মোশাহিদ আলীর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় এক কিলোমিটার।
সাহিদার পরিবারের লোকজন জানান, বুধবার দিবাগত (২৯ অক্টোবর) রাতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে পার্শ^বর্তী দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের কাছে বিজনা নদীর তীরে একটি আকাশি গাছে সাহিদার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
সাহিদার স্বামী মোশাহিদ আলী জানান, আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন, এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল রাতে তাকে আমরা অনেক খুঁজাখুঁজি করে পাইনি।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান, তিনি বলেন, লাশের গায়ে কোন আঘাতে চিহৃ পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল নিখোঁজ হলে সকালে তার লাশ পাওয়া যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com