বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে মাইক্রোবাস চালকের সাথে অশোভন আচরণ ॥ অবরোধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে মাইক্রোবাসচালকের সাথে অসৎ আচরণ ঘিরে সড়ক অবরোধ করা হয়েছে। বিচার সালিশ অমান্য করায় মাইক্রোবাস চালকেরা আজমিরীগঞ্জ থেকে কাকাইলছেও সড়কে রাস্তায় গাড়ী নিয়ে অবরোধ করে।
জানা যায়, আজমিরীগঞ্জ থেকে কয়েকটি নোহা গাড়ী কাকাইলছেও প্রবেশ করে। কাকাইলছেও গ্রামের বাসিন্দা কুহিন সওদাগর ওই সময়ে হবিগঞ্জে জেলা যুবদলের মিটিংয়ে অংশ নিতে বিশাল মটর সাইকেল শোডাউন বের করে আজমিরীগঞ্জ হয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে।
কাকাইলছেও থেকে বের হওয়ার সময় উভয় দিক থেকে গাড়ী আশায় রাস্তায় জ্যাম তৈরি করে। ওই সময় কুহিন সওদাগরের নেতৃত্ব কিছু কর্মী গাড়ী চালকদের সাথে খারাপ আচরণ করে। কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ঘটনাঘটে। ড্রাইভারদের কথা মতে কুহিন সওদাগর নিজেই তাদের উপর হামলা করতে অনুমতি দেন। গাড়ী চালকরা ওই দিনই তাদের সমিতির লোকদের বিষয়টি অবগত করেন। বিষয়টি জানাজানি হলে বিষয়টি মিমাংসারজন্য সালিশ বৈঠকের সমাধানের চেষ্টা চলে। গত মঙ্গলবার সন্ধ্যায় আজমিরীগঞ্জ বাস স্ট্যান্ডে মাইক্রোবাস সমিতির লোকদের সাথে বিষয়টি সমাধানের এক পযার্য়ে বিচার অমান্য করে বৈঠক থেকে চলে যায় কুহিন সওদাগর। কুহিন সওদাগরের এই আচরণে ক্ষিপ্ত হয়ে উটে মাইক্রোবাস সমিতির সদস্যরা। পরের দিন ২৯ (অক্টোবর) বুধবার সালিসি বৈঠকনা মানায় এরই প্রতিবাদে সড়ক অবরোধ করেন সমিতির সদস্যরা। আজমিরীগঞ্জ টু কাকাইলছেও রাস্তা দখল করে রাস্তা বন্ধ করে অবরোধ করে চালকরা। প্রায় কয়েক ঘন্টা রাস্তায় জ্যাম ও যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় কয়েকজন বিচারকরা ড্রাইভারদের পূনরায় সালিসে নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দেন। স্থানীয় বিচারকদের কথায় সম্মতিজানিয়ে অবরোধ থেকে সরে যায় চালকরা। সঠিকভাবে নিষ্পত্তি না হলে পূনরায় অবরোধ করবে বলে দাবি জানায় মাইক্রোবাস সমিতিরসদস্যরা। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসারইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, অবরোধথেকে সরানোর জন্য ফোর্স পাঠানোহয়েছিলো। এই বিষয়ে নিষ্পত্তির চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com