মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৬টি আইফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে চুনারুঘাট থানার নতুন ব্রিজ গোলচত্বর এলাকার বেঙ্গল ফুড দোকানের সামনে এবং ৫ ফেব্রুয়ারি রাত প্রায় ২টার দিকে নবীগঞ্জ থানার গোল্ডেন প্লাজার সামনে পৃথক অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ঘটনাস্থল থেকে ৬টি চোরাই আইফোন উদ্ধার করা হয়। এ সময় চোরচক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। আটকরা হলেন মাধবপুর বাজার এলাকার দিব্য রায় (২৮), একই এলাকার মো. ইকরাম (১৮) এবং নবীগঞ্জ উপজেলার ইনামবাই এলাকার ইফতেকার হোসেন মাছুম (২২)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com