বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি ॥ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় র‌্যাব-৯-এর হাতে ২ ডাকাত আটক হয়েছে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়,এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব মাদক, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিদমন, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জের এই আলোচিত ডাকাতি মামলার আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ভিকটিম মোঃ নিয়াজ উদ্দিন সিলেট জেলার বিয়ানীবাজার থানার কোনা গ্রামের বাসিন্দা ও স্থানীয় কাপড়ব্যবসায়ী। গত ১৮ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটেরদিকে তিনি নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় ওঅন্যান্য পণ্য ক্রয় করে প্রাইভেটকার যোগে ফিরছিলেন। পথে হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে পিছন দিক থেকে একটি লাল রঙের ডিআই পিকআপ এসে তার গাড়িকে ধাক্কা দিয়ে পথরোধ করে। এ সময় পিকআপে থাকা ৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ ভিকটিমের গাড়িতে হামলা চালায়। তারা ভিকটিম ও তার দুই সহযোগীকে হাত-পা ও চোখ বেঁধে মারধর করে এবং কাপড়সহ নগদটাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামালছিনিয়ে নেয়। মোট ৩ লাখ ২৮ হাজার ৬শ টাকার মালামাল ডাকাতরা লুট করে দক্ষিণমুখী হয়ে পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৭, তারিখ২০/১০/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড১৮৬০)। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখ রাত ১২টা ৫ মিনিটে চুনারুঘাট থানার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় তারা নবীগঞ্জ ডাকাতি মামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাহুবল উপজেলার বাগেরখাল গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র মিজানুর রহমান ওরফে রমজান (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার লক্ষীপুর গ্রামের শুক্কুর আলীর পুত্র আসাদ মিয়া (৩৫)। গ্রেফতারকৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করাহয়েছে। র‌্যাব জানায়, মামলার অন্যান্যআসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com