সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ছালেহ আহমেদের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছালেহ আহমেদে উদ্যোগে এবার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের পৌদ্দারবাড়ি এলাকায় টেকনিক্যাল স্কূল এন্ড কলেজ, হবিগঞ্জ আলিয়া মাদ্রাসা ও জামিনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের লেক ও খাল পরিস্কার করার মাধ্যমে এ অভিযান শূরু হয়। পরিচ্ছন্ন অভিযানে স্বেচ্ছাশ্রমের কাজে অংশ নেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় রাস্তার দুপাশে দাড়িয়ে সাধারণ লোকজন তাদেরকে সাধুবাদ জানান। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের খাল ময়লা আবর্জনায় ভরে গিয়েছিল কিন্তু কেউ সেগুলো পরিস্কার করতে এগিয়ে আসে না। ছালেহ আহমেদের উদ্যোগে বিএনপির দলীয় কর্মীরা এ খাল ও লেক গুলোকে পরিস্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে এলাকার পরিবেশ সুন্দর হয়েছে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুন্দর একটা পরিবেশ পেয়েছে।
অভিযানে অংশ নেয়া ছালেহ আহমেদ জানান, এটি তার চলমান প্রক্রিয়া। তিনি ইতিমধ্যে বিএনপির দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অনেক সামাজিক কাজে অংশ গ্রহন করেছেন। যা জনগনের দৃষ্টি আকর্ষন করেছে। উনি ভবিষ্যতে আরো জন কল্যাণ কাজ করতে চান এবং সকলের সহযোগিতায় হবিগঞ্জের উন্নয়ন করতে চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com