স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ হাইস্কুলের শতবর্ষ পূর্তি ও পূণর্মিলনী ২০২৫/২০২৬ রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন উপ-কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদের সভাপতি এবং সদস্য সচিব রুবেল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আফতাব উদ্দিন, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, উপদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুর রহমান, মাহবুবুর রহমান আউয়াল, মফিজুর রহমান বাচ্চুু, এম জি মুহিত, সদস্য সচিব সৈয়দ মুশফিক আহমেদ, আমিনুল ইসলাম বাবুল, ফারুক আহমেদ, মুকিত খান, শরীফ চৌধুরী, মাকসুদুজ্জামান উজ্জল, সাইফুউদ্দিন জাবেদ, লিটন আহমেদ, এসএম সুরুজ আলী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উদযাপন কমিটির বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ ও প্রাক্তণ ছাত্ররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কেক কেটে রেজিষ্ট্রেশন কার্যক্রমে উদ্বোধন করা হয়। প্রাক্তণ ছাত্র ও উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রথমে রেজিষ্ট্রেশন করেন। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তণ ছাত্রদের রেজিষ্ট্রেশন করার আহ্বান জনান।