বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অলিপুরে র‌্যাবের অভিযান ॥ ২৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ২৭ কেজি গাজা উদ্ধার ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গতকাল ভোররাত ৫ টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি ডিস্ট্রিক ট্রাক অলিপুর এলাকায় গতিরোধ করে। এ সময় ট্রাকের চালক ও হেলপার কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায় ট্রাকের ভিতরে গাঁজা রয়েছে। পরবর্তীতে গাড়ী তল্লাশী করে চালকের এর সিটের পিছন থেকে পাটের বস্তার ভিতরে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে ট্রাক চালক মোঃ হারুন অর রশিদ (৩০) ও হেলপার মোঃ লাল মিয়া (২২)। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার কেওতাই বাজারে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে। পরে উদ্ধরকৃত গঁাঁজা ও আককৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com