মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

চুনারুঘাটে বন বিভাগের ট্রানজিট পাসে নেয়া হচ্ছে অতিরিক্ত টাকা

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বন বিভাগের ট্রানজিট পাস (টিপি) প্রদান নিয়ে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলা সহকারী বন কর্মকর্তা (এসিএফ) কার্যালয়ের সহযোগী কর্মকর্তা মোঃ আব্দুল মালেক এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
স্থানীয় কাঠ ব্যবসায়ীরা জানান, প্রতি ট্রানজিট পাস (টিপি) নিতে হলে নিয়ম অনুযায়ী সরকারি ফি পরিশোধের পাশাপাশি ১ হাজার ৫শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হয়। এই টাকা না দিলে প্রয়োজনীয় কাগজপত্র ইচ্ছাকৃতভাবে জটিল করে দেওয়া হয় বা আবেদন দীর্ঘ সময় আটকে রাখা হয়।
এ বিষয়ে একাধিক ব্যবসায়ী জানান, যদি টিপি দ্রুত নিতে হলে অতিরিক্ত টাকা দিতে হয়। না দিলে সপ্তাহের পর সপ্তাহ কাগজ ঘুরে ফিরে আসে।
বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রানজিট পাস কাঠ বা বনজ পণ্য পরিবহনের বৈধতা নিশ্চিত করে থাকে। কিন্তু মাঠ পর্যায়ে কিছু অসাধু কর্মকর্তা এই প্রক্রিয়াকে আয়ূবৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহার করছেন।
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মোঃ আব্দুল মালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো অতিরিক্ত টাকা নেই না। কেউ যদি এমন অভিযোগ করে থাকে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com