মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জ থেকে ৫৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজা উদ্ধার ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
র‌্যাবসূত্রে জানা যায়, র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডুরা ইউনিয়নের অলিপুর গ্রামস্থ রেলক্রসিং এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে। এ সময় ঢাকা থেকে আসা একটি ডিস্ট্রিক ট্রাক গতিরোধ করলে চালক ও হেলপার পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, গাড়িতে ৩টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা থেকে ১১ প্যাকেট স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার ছলিমপুর গ্রামের মোঃ সাইফুল আলম (৪৮) ও লক্ষীপুর জেলার পশ্চিম করইতলা গ্রামের মোঃ রুবেল হোসেন (৩০)। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com