মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ১টি ছ-মিল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ৫৫৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন হোসেন সনস্ ছ-মিলটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সরেজমিনে গতকাল দুপুরে গিয়ে দেখা যায় ছ-মিলটির ইঞ্জিন ও ঘরসহ পুড়ে ছাই হয়ে গেছে। ছ-মিলের মালিক মোঃ সফিক মিয়া জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে তার ছ-মিলে আগুন জ্বলতে দেখে বাজারের একজন খবর দেয়। খবর পেয়ে তিনি এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ছ-মিলটি সম্পূর্ণ জ্বলে ছাই হয়ে যায়। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। সফিক মিয়াসহ অনেকেরই ধারণা পেট্রোল দিয়ে দুর্বৃত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ছ-মিলটি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com