বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিজিবির অভিযানে ছিনতাইকারীর কবল থেকে তিন নারী উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি টহল দল ছিনতাইকারীর কবল থেকে ৩জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে। ৫৫ বিজিবির অধীনস্থ কালেঙ্গা বিওপির একটি টহল দল স্থানীয় এক যুবকের মাধ্যমে পারে জাম্বুরাছড়া সংলগ্ন রিজার্ভটিলা এলাকায় (সীমান্ত পিলার ১৯৫১ থেকে প্রায় ৬০০ গজ ভেতরে) ৩জন নারীকে অজ্ঞাতনামা ৩ ব্যক্তি জিম্মি করে রেখেছে। খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায় এবং মহিলাদের নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নারীরা হলেন-মৌলভীবাজার জেলার হরিনছড়া গ্রামের মৃত পিউশ হাজংয়ের কন্যা লতিকা হাজং (৪৩), মৃত সুদীশ নালের কন্যা মীনা দাড়িং (৪৫), মৃত পিউশ হাজংয়ের কন্যা শ্রাবনী হাজং (৩৮)।
জানা যায়, তারা শ্রীমঙ্গল থেকে কালেঙ্গা এলাকায় আত্মীয়ের বাড়িতে আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে বিজিবি উদ্ধারকৃতদের তাদের আত্মীয় চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের হিরণ চন্দ্র এর পুত্র বাপ্পুর (৩০)এর জিম্মায় হস্তান্তর করে। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com