সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

হবিগঞ্জে এনসিপি নেতা সারজিস আলম ॥ নির্বাচন কমিশন ব্যক্তি দলের ভয়ে ভীত হয়ে কাজ করছে

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ “নির্বাচন কমিশন আইনগতভাবে কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারছে না কেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। আমরা মনে করি, কমিশন ব্যক্তি, গোষ্ঠী, দল বা প্রতিষ্ঠানের প্রভাবে প্রভাবিত হয়ে কিংবা ভয়ে ভীত হয়ে এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় হবিগঞ্জ এম সাইফুর রহমান টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বিকাল ৫টায় একই ভেন্যুতে এনসিপির হবিগঞ্জ জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সারজিস আলম আরও বলেন, “আমরা আশা করি নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নেবে এবং এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেবে। সেই প্রতীক নিয়েই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব।” তিনি জানান, গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা চলছে। পাশাপাশি এবি পার্টিসহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথাবার্তাও হচ্ছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, চূড়ান্ত সিদ্ধান্ত হলে দেশের জনগণ তা জানতে পারবে। অভিযোগ তুলে ধরে সারজিস আলম বলেন, “জেলায় জেলায় মামলা বাণিজ্য চলছে। বিভিন্ন দলের নেতাদের মদদে এসব মামলা বাণিজ্য হচ্ছে। সেটা যদি এনসিপি, জামায়াতে ইসলামী কিংবা বিএনপির কারও বিরুদ্ধেও হয়, তবুও দেখার প্রয়োজন নাই। মামলাবাজ যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।” তিনি সরকারের পাশাপাশি প্রশাসনের প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। উল্লেখ্য, এর আগে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপির হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাহিদ উদ্দিন তারেক। প্রধান অতিথি ছিলেন সারজিস আলম এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা দ্রুত সময়ের মধ্যে আহবায়ক কমিটি গঠন নিয়ে আলোচনা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com