বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নিকট থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে নুরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি হবিগঞ্জের বিভিন্ন স্থানে মাদক চোরা চালান বেড়েছে। এর প্রেক্ষিতে পুলিশ সর্বত্র নজদারি বৃদ্ধি করেছে। গোপন সূত্রে খবর পেয়ে মহাসড়কে নুরপুর এলাকার মদনপুর নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাসী চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাচারের সাথে জড়িত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিলাশেরপাড়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে তুহিন মিয়া (২৪) ও সাতগাঁও এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মো. সাফিকে (২০) গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই কাউছার হোসেন বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com