বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ভাই-ভাবীদের হামলায় যুবক নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জের ধরে সফিক মিয়া (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার ঘরগাও খামারপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাত প্রায় ১০টার দিকে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সফিক মিয়ার সাথে তার মা, ভাই ও ভাবীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মিলে সফিক মিয়ার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com