সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে ১৭ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৭ মামলার আসামি জামাল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ৪৮ ঘণ্টার মধ্যে পলাতক আসামিকে আটক করতে সম হয় র‌্যাবের অভিযানিক দল।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ভুগলী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা জামাল মিয়ার সঙ্গে বিবাদীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৪টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামাল মিয়ার বাড়িতে হামলা চালায়। দরজা খুলতেই তাকে জোরপূর্বক ধরে বাইরে নিয়ে যায় এবং স্ত্রীকে ঘরে ফেলে দরজা আটকে দেয়। পরে ভোরে স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামের ধানক্ষেতে জামাল মিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাকে গলা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ৪নং এজাহারনামীয় আসামি ছায়েদ মিয়াকে (৩২) গ্রেপ্তার করে। তিনি বাহুবল উপজেলার ভুগলী গ্রামের তৈয়ব আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com