সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম/কিবরিয়া চৌধুরী/মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো-পিসাত ভাইবোন। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ কাকাতো ভাই, আর অহনা তাদের পিসাত বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করার এক পর্যায়ে এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকী দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। পরে দুপুর দেড়টার দিকে গ্রামের এক মহিলা পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবন, শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয়। তাদের দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন ঘটনাটি নিশ্চিত করেছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতাল ও ঘটনাস্থলে উপস্থিত হন। এ রিপোর্ট রেখা পর্যন্ত লাশ হাসপাতালে রয়েছে। হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুদের নিথর দেহ এক সাথে রাখা হয়েছে। স্বজনদের আহাজারীতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের পিতা-মাতা। এ সময় হৃদয়বিদারক দৃশ্য দেখতে ভিড় করেন স্থানীয় শত শত মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com