মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বা পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: আহমদুর রহমান আব্দাল, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাছ উদ্দিন, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক প্রফেসর এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, মোস্তাক আহমেদ, জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরী, লাখাইু উপজেলা মহিলা দলের আহ্বায়ক পান্না আক্তার, বানিয়াচং উপজেলা মহিলা দলের আহ্বায়ক তানিয়া আক্তার, নবীগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক শ্যামলা আক্তার, চুনারুঘাট পৌর মহিলা দলের আহ্বায়ক সেলিনা আক্তার, মহিলাদল নেত্রী রুখসানা আক্তার, মুন্নী আক্তার, রাফিয়া আক্তার, কবিরুন নেছা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আহমেদ আলী মুকিব বলেন, নারীরা আমাদের দলে সক্রিয় ভূমিকা পালন করছেন। তাদের অবদান অনেক রয়েছে। তারা ঘর সামলানোর পাশাপাশি রাজনীতি করছেন।
আমাদের রাজনীতিতে প্রতিযোগিতা আছে থাকবে তবে প্রতিহিংসা নেই। রাজনীতিতে প্রতিহিংসা থাকতে পারে না। আমাদের চেয়ার নিয়ে প্রতিযোগিতা করতে হবে। বিএনপি প্রতিহিংষার রাজনীতিতে বিশ্বাস করে না। প্রতিযোগিতার মাধ্যমে কর্মীবান্ধব রাজনীতিবিদ হতে হবে।
তিনি বলেন, আমাদের মার্কা একটাই ধানের শীষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি ধানের শীষ পাবে আমরা তার পক্ষেই কাজ করবো। আমাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র‌্যালি শহরে অনুষ্ঠিত হয়। র‌্যালিটি দলীয় কার্যালয়ের সামন থেকে শুরু করে আশরাফ জাহান কমপ্লেক্মের সামন গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলার বিভিন্ন উপজেলার মহিলা দলের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com