শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে দালাল-চোরের উৎপাত ॥ ভোগান্তি

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে দালালের পাশাপাশি চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রতিদিনই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী বানিয়াচং উপজেলার আব্দুল কুদ্দুস জানান, তিনি তার অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে আনেন। ভিড়ের মধ্যে হঠাৎ করে তার পকেট থেকে মানিব্যাগ উধাও হয়ে যায়। এতে টাকা-পয়সার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও হারিয়ে তিনি বিপাকে পড়েছেন।
চুনারুঘাট থেকে আসা রোগীর স্বজন সুমনা আক্তার বলেন, “ডাক্তারের সিরিয়াল দিতে গিয়ে দেখলাম, পাশে দাঁড়িয়ে থাকা দালাল নানা রকম প্রলোভন দেখাচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার হাতে থাকা মোবাইল ফোন নেই হয়ে যায়।”
হাসপাতালের রোগী ও স্বজনদের অভিযোগ, একদিকে দালালচক্র বিভিন্ন কৌশলে রোগীদের হয়রানি করছে, অন্যদিকে চোরচক্র সুযোগ বুঝে জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা মানুষ যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি নিরাপত্তাহীনতায়ও ভুগছেন। সচেতন মহল বলছে, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল প্রাঙ্গণে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল ও সিসি ক্যামেরা নজরদারি জোরদার করা জরুরি। পাশাপাশি দালাল ও চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com