বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উমেদনগরের রঙিলা হত্যাকাণ্ডের পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে রঙিলা মিয়া হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার পর থেকে ১৯ জুলাই দুপুরের মধ্যে যেকোনো সময় রঙিলা মিয়াকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের সোনাডুবা বিল এলাকায় ফেলে রাখা হয়। পরে ¯’ানীয়দের সহায়তায় নিহতের পরিবার মরদেহ উদ্ধার করে দাফন সম্পন্ন করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৯ আসামীদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামী, বানিয়াচং উপজেলার নোয়াপাথারিয়া গ্রামের মৃত আলীর ছেলে খেলন মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com