বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বিজিবি’র অভিযান ঘরের সিলিং ও লাকড়ির স্তুপের নীচ থেকে ৪৮০ বোতল মদ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় ২টি অভিযান চালিয়ে ৪৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিজিবির সদস্যরা সীমান্তের সিন্দুরখান বিওপি ১৯৪৩-৩৫ এস পিলারের অদুরে কুঞ্জবন এলাকায় জনৈক শাহজাহান মিয়া ও দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মো. শাহজাহান মিয়া ঘরের সিলিং এর উপরে এবং দুলাল মিয়ার বাড়ীর পেছনের লাকড়ির মাচার ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৩৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার দামী মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।
এছাড়া চুনারুঘাট উপজেলায় পৃথক ২টি অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৪ হাজার ৫’শ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সকল ধরনের চোরাচালান এবং মাদকের বিরুদ্ধে ৫৫ বিজিবি যুদ্ধ ঘোষণা করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com