বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ২ ভাই টেটাবিদ্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় ২ ভাই গুরুতর আহত হয়েছে। আহত ২ ভাইকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের জুরানগর গ্রামের আদম আলীর ছেলে জমির আলী তার বোন ও মামাতো ভাই সানু মিয়াকে নিয়ে যাত্রীবাহী নৌকাযোগে আলীগঞ্জ বাজার যাচ্ছিল। নৌকায় উপস্থিত শিকারপুর গ্রামের শরীফ মিয়া, আফজল মিয়া ও সাইদুর এ সময় জমির আলীর বোনকে উত্যক্ত করে। এর প্রতিবাদ জানায় জমির আলী ও সানু। নৌকাটি শিকারপুর গ্রামের নিকট পৌছুলে শরীফের বাড়ীর নিকট নৌকা আটকিয়ে তাদেরকে মারধোর করে। এদের আঘাতে জমির আলী গলায় ও সানু মিয়া পায়ে টেটাবিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com