সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রনেতা মামুন ও দুলালের মায়ের কুলখানি সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশীদ হারুন, নবীগঞ্জ উপজেলা ও নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্র নেতা ফ্রান্স প্রবাসী মামুনুর রশীদ মামুন ও সাবেক ছাত্রদল নেতা দুলাল আহমদ এবং মরহুম ফারুক আহমেদের মায়ের কুলখানি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার নবীগঞ্জ সদর ইউনিয়নের নিজ বাড়ী দত্তগ্রামে এ কুলখানি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত কুলখানি অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের উপস্থিতিতে সামাজিক এক মিলন মেলায় পরিণত হয়।
উল্লেখ্য, ২১ জুলাই সোমবার বিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় সিলেট শহরে মেয়ের বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুম কুলসুমা বিবির ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com