বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ফিজিওথেরাপির যন্ত্রপাতি অকেজো ॥ ভোগান্তিতে রোগীরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বর্তমানে চরম সংকটে পড়েছে। কেন্দ্রটির অধিকাংশ থেরাপি যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। বারবার সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হলেও এখনো পর্যন্ত নতুন যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি কিংবা নষ্ট যন্ত্রগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিবন্ধী ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীরা আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিদিন গড়ে ৩৫-৪০ জন রোগী সেবা নিচ্ছেন : হবিগঞ্জ শহরের ৩নং পুল বহুলা গ্রামে জেলা সমাজসেবা অফিসে অবস্থিত কেন্দ্রটি মূলত শারীরিকভাবে প্রতিবন্ধী, স্ট্রোক-প্যারালাইসিস, ফ্রোজেন শোল্ডার, সেরিব্রাল পালসি, স্পন্ডালাইটিস, বাত-ব্যথা, আথ্রাইটিস, জিবিএস ও আঘাতজনিত সমস্যায় ভোগা রোগীদের জন্য বিনামূল্যে সেবা প্রদান করে থাকে। প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ জন রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। তবে বেশ কিছু মেশিনারিজ অচল থাকায় বেশিরভাগ রোগীকে কেবল ম্যানুয়াল থেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা জানান, অটিজম, সেরিব্রাল পালসি বা স্ট্রোক-পরবর্তী জটিলতায় আক্রান্ত রোগীদের উন্নতির জন্য শুধুমাত্র ম্যানুয়াল থেরাপি যথেষ্ট নয়। বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার অত্যন্ত জরুরি।
যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে : কেন্দ্রটিতে যে সব থেরাপি যন্ত্র নষ্ট হয়ে আছে তার মধ্যে রয়েছে- ১.: অবলোহিত রশ্মি চিকিৎসা বা তাপযন্ত্র ৩ টির মধ্যে ২ টি, এই মেশিন শরীরে তাপ প্রয়োগ করে ব্যথা উপশম, রক্তসঞ্চালন বৃদ্ধি ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। ২. অতিধ্বনি চিকিৎসা যন্ত্র ৩ টির মধ্যে ২ টি, যা উচ্চ-কম্পাঙ্কের শব্দ তরঙ্গ ব্যবহার করে ব্যথা ও প্রদাহ কমায়, বিশেষত নরম টিস্যুর চিকিৎসায় কার্যকর। ৩. স্বল্প তরঙ্গ তাপ চিকিৎসা যন্ত্র ৩ টি, যা গভীর টিস্যুতে তাপ সৃষ্টি করে পেশী, জয়েন্ট, আর্থ্রাইটিস ও স্পন্ডালাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। ৪. টান প্রয়োগকারী যন্ত্র (কোমর/ঘাড় টানার যন্ত্র) ২ টি, যা মেরুদণ্ড, কোমর ও ঘাড়ের স্নায়ুতে চাপ কমাতে ব্যবহৃত হয়। ৫. ত্বক-ভেদী বৈদ্যুতিক স্নায়ু উদ্দীপক যন্ত্র ৪ টির মধ্যে ৩ টি, যা হালকা বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ ও স্নায়ুর উদ্দীপনা দিতে ব্যবহৃত হয়। এগুলো বিকল হয়ে আছে অনেকদিন ধরে। এর মধ্যে কয়েকটি যন্ত্রপাতি মেরামতযোগ্য হলেও সেগুলো সচল করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে মেরুদণ্ড, কোমর, হাঁটু ও স্নায়বিক সমস্যায় ভোগা রোগীরা কার্যকর থেরাপি পাচ্ছেন না।
উচ্চপদস্থ কর্মকর্তারাও সেবা নিচ্ছেন : উল্লেখযোগ্য বিষয় হলো-কেন্দ্রটি থেকে প্রতিবন্ধীদের পাশাপাশি সাধারণ মানুষও চিকিৎসা নিয়ে থাকেন। জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও এখানে থেরাপি নিয়েছেন। অথচ বছরের পর বছর ধরে যন্ত্রপাতি অচল থাকলেও কার্যকর পদপে নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি : কেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা কয়েকবার সদর দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছি এবং নতুন যন্ত্রপাতির চাহিদাপত্রও দিয়েছি। জানানো হয়েছিল যন্ত্র পাঠানো প্রক্রিয়াধীন। কিন্তু এখনো কিছু আসেনি। রোগীদের সঠিকভাবে চিকিৎসা দিতে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।” স্থানীয় সচেতন মহল বলছেন, প্রতিবন্ধী সেবা কেন্দ্রটি হবিগঞ্জ জেলায় একমাত্র সরকারি উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান। অথচ যন্ত্রপাতি অকেজো থাকায় প্রতিবন্ধী ও শারীরিকভাবে অসুস্থ মানুষদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। তারা দ্রুত প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামত ও নতুন যন্ত্র সরবরাহের জন্য সরকারের হস্তপে দাবি করেছেন। এ বিষয়ে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুদীপ্ত পাল বলেন, আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার চাহিদাপত্র প্রেরণ করেছি। দুই একটি এসেছে। আশা করি অচিরেই বাকিগুলো চলে আসবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com