বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নিখোঁজের দুই দিনপর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে নিখোঁজের দুইদিন পরে এক যুবকের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের সংযোগ সড়কের মধ্যেবর্তী একটি ব্রীজের নীচে খালের মধ্যে গতকাল শুক্রবার সকালে মোঃ জাবেদ মিয়া (২৮) নামে ওই যুবকের অর্ধ গলিত রহস্যময় লাশ পাওয়া গেছে। নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তন্তের হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন। ঘটনাটির রহস্য নিয়ে এলাকায় নানা আলোচনা বিরাজ করছে।
পারিবারিক সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় তার মোবাইলে একটি কল আসে ঐ সময়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনরা তার মোবাইলে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পান। গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে খবর আসে অদুরে একটি ব্রীজের নীচে তার লাশ পাওয়া গেছে। ফাঁসগাছ নামক স্থানে ব্রিজের নীচে অর্ধ গলিত অবস্থায় পানিতে পড়ে আছে। পরে নবীগঞ্জ থানাকে জানানো হলে একদল পুলিশ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের ফাঁস গাছ ব্রীজের নীচ থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। মৃত মোঃ জাবেদ মিয়া (২৮) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মোঃ আতিক মিয়া ছেলে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই রিপন সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com