স্টাফ রিপোর্টার ॥ নবগঠিত আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় পরিষদ হবিগঞ্জের পরিচিতি অনুষ্ঠান এবং আসন্ন জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) বাস্তবায়নে এক সাধারণ সভা আলহাজ¦ মো: রইছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় এম. সাইফুর রহমান টাউন হলে সভার আয়োজন করা হয়। আলহাজ¦ অধ্যক্ষ গোলাম সারওয়ার ও মাওলানা কাজী এম.এ জলিলের যৌথ সঞ্চালনায় সংগঠনের সম্মানিত উপদেষ্টা মন্ডলী, প্রেসিডিয়াম ও সম্পাদক মন্ডলী, কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা কাজী নজমুল হোসেন, পবিত্র নাতে রাসুল (সা:) পাঠ করেন মুফতি মুজিবুর রহমান আল-ক্বাদেরী। শুরুতে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ গোলাম সারওয়ার। সভায় নবগঠিত কমিটির উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষনা করেন সাধারণ সম্পাদক মাওলানা কাজী এম.এ জলিল। মহানবী (সা:) এর আসহাবে বদরের সংখ্যার সাথে মিলরেখে সকল দরবার শরীফ, সুন্নী সংগঠন, প্রতিষ্ঠান ও মসজিদের ইমাম-খতিবদের নিয়ে গঠিত এই শক্তিশালী নবগঠিত সংগঠনের সম্মানিত উপদেষ্ঠা মন্ডলী, প্রেসিডিয়াম ও সম্পাদক মন্ডলী, কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দের সংখ্যা সর্বমোট ৩১৩ জন। কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীলগণ হলেন, সভাপতি আলহাজ¦ মো: রইছ মিয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মাওলানা ফরিদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, আলহাজ¦ মাওলানা গোলাম সারওয়ার আলম, জনাব মাহবুবুর রহমান আওয়াল, আলহাজ¦ মাওলানা আনোয়ার হোসেন সালেহী, আলহাজ¦ মাওলানা রফিকুল ইসলাম জাফরী, এডভোকেট মো: আব্দুস শহিদ সরকার, এডভোকেট তাজ উদ্দিন আহমদ সুফী, এম.জি মুহিত ও মো: মহিবুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম.এ জলিল, যুগ্ম সম্পাদক কাজী মাওলানা সাইফুল মোস্তোফা, কাজী মাওলানা নজমুল হোসেন, মুফতি মাওলানা আশরাফুল ওয়াদুদ, সহ- সাধারণ সম্পাদক মুফতি মাওলানা তাহের উদ্দিন সিদ্দিকী, আলহাজ¦ মুফতি মাওলানা বদরুর রেজা সেলিম, হাফেজ এবাদুল হক চৌধুরী ও আব্দুল হান্নান ফরিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: আব্দুল আজিজ, আলহাজ¦ মফিজুর রহমান টিটু, এড, সৈয়দ জাদিল উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুস শহিদ, সহ-অর্থ সম্পাদক আলহাজ¦ মো: নাসির মিয়া, দপ্তর সম্পাদক মাওলানা কাজী কামাল হোসেন, সহ দপ্তর সম্পাদক মুফতি মাওলানা আব্দুল হালিম হোসাইনী, প্রচার সম্পাদক হাফেজ আব্দুর রহমান সেলিম, সহ প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রকাশনা সম্পাদক মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান আজহারী, সহ- প্রকাশনা সম্পাদক, হাফেজ মুফতি জিল্লুর রহমান আশেকী, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমদ, সহ- সমাজকল্যাণ সম্পাদক শায়ের মোহাম্মদ আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড: জামাল উদ্দিন, সাহিত্য বিষয়ক সম্পাদক মুফতি মুজিবুর রহমান আল ক্বাদেরী, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আহমদ খান, শরিয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা এম.এ মজিদ ফিরোজপুরী, সহ শরিয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মাও: মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ ও মুফতি মাওলানা আবুল বাশার হানাফী, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মো: আব্দুল ওয়াদুদ, সহ সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা জয়নাল আবেদন ফারুকী, ব্যবসায়ী কল্যাণ সম্পাদক মো: ফখরুল আলম বাবুল, সহ ব্যবসায়ী কল্যাণ সম্পাদক মো: বেলাল চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা খায়ের উদ্দিন, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ¦ মাওলানা নুরুল আমীন, অধ্যক্ষ রামীম ইমাম, আলহাজ¦ মাওলানা নাসির উদ্দিন, বার্তা বিষয়ক সম্পাদক মো: ফজলুর রহমান, সহ বার্তা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাহিজ, ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ মো: আব্দুল মোহিত, সহ ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ হেলাল আহমদ খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: ফারুক মিয়া, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম সারওয়ার, কৃষি বিষয়ক সম্পাদক মো: আব্দুল ওয়াহিদ বাচ্চু, সহ কৃষি বিষয়ক সম্পাদক হাফেজ ফজলুল হক সুমন, শ্রম বিষয়ক সম্পাদক মো: শামসু মিয়া (সাবেক কমিশনার), সহ-শ্রম বিষয়ক সম্পাদক এড: কুতুব উদ্দিন শামীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শেখ মোস্তুফা কামাল, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফেজ মো: জাহির হোসাইন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম.এ ওয়াহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ড. মো: নোমান মিয়া, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: নজরুল ইসলাম। এছাড়াও সাধারণ ও নির্বাহী সদস্যগণ নিজ নিজ এলাকা থেকে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের উপর আস্থা রেখে সকল কর্মসূচীকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিপালনের জন্য শপথ বাক্য পাঠ করেন।
আসন্ন জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নী (সা:) যেন বিগত সময়ের তুলনায় আরো জওক-শওকে পালন করা যায় সে প্রসঙ্গে সকলে ঐক্যমত পোষন করেন। এবছর হিজরী নববর্ষের ক্যালেন্ডার অনুযায়ী যদি ৫ সেপ্টেম্বর শুক্রবার ১২ রবিউল আউয়াল হয় তবে পরদিন ০৬ সেপ্টেম্বর শনিবার জেলা সদরে জশ্নে জুলুছ অনুষ্ঠিত হবে। জুলুছের জন্য তিন লক্ষ টাকার একটি বাজেট পাশ করা হয়। সংগঠনের সকল দায়িত্বশীলগণ সম্মিলিতভাবে জুলুছকে সফল করতে এগিয়ে আসবেন। এবছর কাউকে বাধ্যযন্ত্রের ডেকসেট নিয়ে জুলুছে অংশগ্রহন করতে দেয়া হবে না। আগামী ২৬ আগষ্ট মঙ্গলবার সম্ভাব্য ২ রবিউল আউয়াল সকাল ১০ ঘটিকায় পোষ্টার/লিপলেট বিলি এবং জুলুছের অগ্রগতির পরামর্শ গ্রহনের জন্য এক বিশেষ সভা সওদাগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এতে সকল দায়িত্বশীল এবং বিভিন্ন এলাকার ইমাম/মোয়াজ্জিনগণকে অংশগ্রহনের জন্য আহবান জানানো হয়। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনি বক্তব্য রাখেন আলহাজ¦ মো: রইছ মিয়া। শপথবাক্য পাঠ শেষে মুসলিম উম্মার সকলের জন্য মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত্ব উস্তাদুল উলামা হয়রত মাওলানা মুফতি শফিকুর রহমান (মা:জি:আ:)।