শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের সৌলরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ভূমি দাতা ও সভাপতি চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত সিআর ৪০/২৪ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ করে দিয়েছেন আজমিরীগঞ্জ চৌকি আমল আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের কয়েকজন মামলাবাজ প্রতারক ভূমিদস্যুর প্ররোচণায় ঘরদাইর গ্রামের শামছু মিয়ার পুত্র এমায়ুন কবির অবৈধ ফায়দা হাসিল করতে না পারায় ক্ষিপ্ত হয়ে আজমিরীগঞ্জ চৌকি আমল আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৭/৪/২০২৪ইং তারিখে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর পুত্র বিশিষ্ট সাংবাদিক বিদ্যালয়ের অন্যতম রেকর্ডিয় ভূমিদাতা ও নির্বাচিত সভাপতি চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে হয়রাণী করে আসছিল। মামলা দায়ের এর প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়ার জন্য বিশেষ পুলিশ সুপার সিআইডি হবিগঞ্জকে নির্দেশ প্রদান করেন। সিআডির কর্মকর্তা দীর্ঘ কয়েক মাস তদন্তের পর ৭/১০/২০২৪ইং তারিখে বাদীর অভিযোগের বিষয়ে সতত্যা না পেয়ে প্রতিবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে বাদী এমায়ুন কবির প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দেয়। পরবর্তীতে আদালত পুলিশ সুপার পিবিআইকে প্রতিবেদন দিতে নির্দেশ প্রদান করেন। গত ১০/৪/২০২৫ইং তারিখে দীর্ঘ ৪ পাতার একটি প্রতিবেদন দাখিল করে পিবিআই’র কর্মকর্তা। প্রতিবেদনে বিবাদী চৌধুরী মুহাম্মদ ফরিয়াদ সাবেক সভাপতি হবিগঞ্জ প্রেসক্লাব ও আজমিরীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার পিতা ফজলুর রহমান চৌধুরী আজমিরীগঞ্জের স্বনামধন্য পরোপকারি ব্যক্তি ছিলেন। তিনি উপজেলা সদরের এবিসি উচ্চ বিদ্যালয়ে ২৪ বছর সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। মুলত ফজলুর রহমান চৌধুরীর একান্ত প্রচেষ্ঠায় তার বাড়ীর সামনে হাওর এলাকায় শিক্ষা প্রসারের লক্ষ্যে সৌলরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় পিতার প্রদাঙ্ক অনুসরণ করে বিবাদী চৌধুরী মুহাম্মদ ফরিয়াদ ও প্রত্যন্ত হাওর এলাকায় শিক্ষা প্রসারের লক্ষে কাজ করছেন। যাহার দরুন অত্র বিদ্যালয়ের পাঠদানের স্বীকৃতি ও দাপ্তরিক কাজে জটিলতা নিরসনে বিদ্যালয়ের নামে মুরশী ২৮ শতক ভূমি দানপত্র করে দেন এবং চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের দানকৃত দলিলটি খাটি ও সঠিক হিসেবে প্রমাণিত হয়। বিবাদীগণ মান সম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা মামলা দায়ের করিয়াছে।
অপরদিকে মামলার সাক্ষী শহীদ মিয়ার পিতা আনু মিয়া ৬০ জন শরিকানদের না জানাইয়া একাই ২৬০ দাগের ২৮ শতক জমি স্কুলের নামে ১৯৮ দলিল মুলে দিয়ে দেন যাহা সঠিক নয়। মামলায় প্ররোচিত হয়ে আমমোক্তার নামা ও স্বাক্ষ্য প্রদান করেন শহীদ মিয়া, জালাল মিয়া, তারেক মিয়া, মুছা মিয়া ও নাজু মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com