বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ ॥ পরিবর্তিত বিশ্বে ঠিকে থাকতে হলে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হতে হবে

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, “পরিবর্তিত বিশ্বে ঠিকে থাকতে হলে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। এ জন্য শিক্ষা ব্যবস্থায় দক্ষতা-ভিত্তিক শিক্ষা, ব্যবহারিক জ্ঞান এবং সমস্যা সমাধানের উপর জোর দিতে হবে। দক্ষতা এমন একটি সম্পদ যা কর্মবাজারে একজন ব্যক্তির চাহিদা বাড়াতে সাহায্য করবে। শিক্ষার্থীদের নিজ নিজ ক্ষেত্রে অনন্য ও ব্যতিক্রমী যোগ্যতা ও সক্ষমতার পরিচয় দিতে হবে। এতে শিক্ষার্থীদের চাকুরীর পেছনে ছুটতে হবে না; বরং চাকুরীদাতারা শিক্ষার্থীদের পেছনে ছুটবে। একজন শিক্ষার্থী চাকুরীপ্রার্থী না হয়ে চাকুরীদাতা যাতে হতে পারে সেই প্রচেষ্ঠা থাকতে হবে।” গত ৮ আগস্ট শুক্রবার বিকেলে শতবর্ষের ঐতিহ্যে লালিত হবিগঞ্জ জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার ও জলাধার উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন। শিক্ষক মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশনের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহকারি প্রধান শিক্ষক মোতাব্বির হোসেন, সিনিয়র শিক্ষক শেখ কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মতিউর রহমান, এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব জি এম মাওলা, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, হারুনুর রশিদ, আলহাজ্ব ওয়াহিদুর রহমান, মোহাম্মদ মাসুদ মিয়া, শফিকুর রহমান সিতু, শ্যামল সরদার, শেখ ওসমান গনি রুমি, মোজাম্মেল হোসেন জুমন, যাইদুর রহমান সৌরভ, আরাফাত মাহমুদ রাহি, আবু নাসের মোঃ সামি, আরিফুল ইসলাম রিফাত, রাজিন আহমেদ, মোহাম্মদ আবির শাফায়েত, অনিক আহমেদ, মোঃ রাব্বি, মোহাম্মদ রবিন, সাদিয়া ইসলাম মিম, সানজিদা ইসলাম স্মৃতি, লুবাবা প্রমূখ। হবিগঞ্জের কৃতি সন্তান জালাল আহমেদ স্কুলে পৌঁছলে ফুল দিয়ে বরণ করেন এলামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও বর্তমান শিক্ষার্থীরা। পরে তিনি স্কুলের কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার ও দু’টি জলাধারের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি বিশাল এলাকাজুড়ে তথা ৯ একরের বেশি ভূমির উপর প্রতিষ্ঠিত স্কুলটির অবকাঠামোগত উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহনপূর্বক স্থাপত্য নকশা প্রণয়নের উপর জোর দেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক, জেলা পরিষদ, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ, হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার ও জলাধার উন্নয়ন কাজ চলছে।
উল্লেখ্য, এ বছরের ২২ ফেব্রুয়ারি শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি জালাল আহমেদ স্কুলের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান খেলার মাঠটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। তাঁর একান্ত প্রচেষ্ঠায় সরকারের বিভিন্ন দপ্তর থেকে ইতোমধ্যে অর্ধ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে একাডেমিক ভবন, কম্পিউটার ল্যাব ও সীমানা প্রাচীরের সংকট রয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এক্ষেত্রে তাঁর সহযোগিতার প্রতিশ্রুতি পূণর্ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com