বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে বিজিবির অভিযানে মাদকসহ ১০ লাখ টাকা মূল্যের চোরাচালান জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিজিবি’র অভিযানে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৫৬ বোতল ভারতীয় মদ, ২৪ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। গত ৪৮ ঘন্টায় ১১টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, গরু, চাউল, ফুসকা এবং বাংলাদেশী মশার কয়েল ও বাই-সাইকেলসহ মোট ১০ লক্ষ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। ৫৫ বিজিবির সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এবং রাজেন্দ্রপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদ এবং ২৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। যার সিজার মূল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা। পাশাপাশি চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল এবং গুইবিল বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ, গরু এবং ৬০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা।
এছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান এবং কাকমারাছড়া বিওপির টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ, ৭৪ কেজি ফুসকা, ৩৯০ কেজি বাসমতি চাউল এবং ৯৯০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল ও ১টি বাই-সাইকেল আটক করেছে। যার সিজার মূল্য ৩ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিতভাবে সাহসিকতার সাথে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।”
৫৫ বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ২৪ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং পণ্যসামগ্রী আটক করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com