সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুলে চুরি ॥ এলাকায় চাঞ্চল্য

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ছালামতপুর এলাকায় মুক্তিযোদ্ধা ভবনের পাশে অবস্থিত মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুলে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র এ ঘটনা ঘটায়। চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সম্প্রতি সোহেল ভিলায় পাঠদান কার্যক্রম শুরু করে মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুল। মঙ্গলবার রাতে চোরের দল স্কুলে ঢুকে আলমারিসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে স্কুল কর্তৃপক্ষ স্কুলে এসে চুরির বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের দাবি- এই এলাকার মাদক জুয়ার সঙ্গে সংশ্লিষ্টরাই চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হউক।
একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় এলাকাবাসী ও সচেতন মহলে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার পাশাপাশি রাতে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “চুরির ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com